দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতিয়া নদী থেকে কলেজছাত্র মোহাম্মদ শিহাবের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩০ মে) সকালে চাঁদপুর থেকে আগত ডুবুরি দল ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা নারান্দিয়া ব্রিজ সংলগ্ন ডাকাতিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।
নিহত শিহাব (১৭) চট্টগ্রামের বি.এন কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নারান্দিয়া গ্রামের জহির আহমেদ শিপনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের পরদিন শুক্রবার (২৯ মে) দুপুর আনুমানিক ১টার দিকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে কয়েকজন বন্ধুর সঙ্গে সাঁতরে ডাকাতিয়া নদী পার হওয়ার সময় শিহাব নদীর স্রোতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে চাঁদপুর থেকে বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে এসে তল্লাশি চালায়। দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার সকালে শিহাবের মরদেহ উদ্ধার করা হয়।
নাঙ্গলকোট থানার ওসি মো. আরিফুর রহমান জানান, ডুবুরি দল নিখোঁজ কলেজছাত্র শিহাবের মরদেহ উদ্ধার করে। পরে সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এমএস/